তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

ওমর ফারুক, মালদ্বীপ
তারেক রহমান ও ড. মোহাম্মদ মুইজ্জু
তারেক রহমান ও ড. মোহাম্মদ মুইজ্জু |সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে তার দলের নির্বাচনী ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। একইসাথে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একইসাথে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’

বার্তায় তিনি আরো বলেন, ‘মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরো এগিয়ে নিতে এবং গভীর করতে একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’

একইসাথে ড. মোহাম্মদ মুইজ্জু পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক আরো গভীর করার ব্যাপারে মালদ্বীপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।