বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
শুক্রবার (২১ আগস্ট) রাতে প্রেসিডেন্ট কার্যালয়ের এক অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় মালদ্বীপ প্রেসিডেন্ট উল্লেখ করেন, ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি অর্পিত আস্থার প্রতিফলন।
প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু জোর দিয়ে বলেন, ‘মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক দৃঢ় ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত।’
তিনি আস্থা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা গভীরতা ও পরিধি আরো বৃদ্ধি পাবে ও আগামী বছরগুলোতে দুই দেশকে আরো কাছাকাছি নিয়ে আসবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে তার যাত্রা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।



