প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী খাসিফ আল হুমুদি।
আজ বুধবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টার অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনশক্তি রফতানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা।



