বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার জেনারেল কেভিন বি. স্নেইডারের আমন্ত্রণে গত ১১ থেকে ১৫ মে যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান হাওয়াইর হনলুলুতে অনুষ্ঠিত ‘দি ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে (পিএসিএস ২৬)’ অংশ নেন।
ওই সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।



