বাংলাদেশে নারী নেতৃত্ব ও সুযোগ-সুবিধায় পাশে রয়েছে যুক্তরাজ্য : সারাহ কুক

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন প্রকাশিত এক বার্তায় সারাহ কুক বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক |ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, নারীদের নেতৃত্ব, অর্থনৈতিক সুযোগ এবং নারী ও মেয়েরা যাতে তাদের ভবিষ্যৎ গঠনে আরো বেশি অংশগ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন প্রকাশিত এক বার্তায় সারাহ কুক বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘নারী নেতৃত্ব, অর্থনৈতিক সুযোগ এবং নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে আন্তর্জাতিক নারী দিবসে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে।’

ব্রিটিশ দূত জানান, যুক্তরাজ্য নারীদের ও মেয়েদের সহায়তায় কাজ করছে, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে সমাজে অংশ হতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ গঠনের সিদ্ধান্ত গ্রহণে আরো বড় ভূমিকা রাখতে পারেন।

সূত্র : বাসস