মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে প্রার্থনা ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ বার্তা প্রকাশ করা হয়।
বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন। একইসাথে আল্লাহ যেন তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করেন—এ কামনা করেন তিনি।
তারেক রহমান আরো বলেন, বাংলাদেশের বিশেষ বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।
সূত্র : বাসস



