দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠক
আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের বৈঠক |সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাকে স্বাগত জানান। পরে গার্ড অব অনার পরিদর্শন শেষে দু’দেশের সরকারপ্রধান একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন তারা।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর হওয়ায় দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।