নবনির্বাচিত সরকারের সাথে কাজ করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র : মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।’

নয়া দিগন্ত অনলাইন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও |সংগৃহীত

বিএনপি নির্বাচনে জয়লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসাথে নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় মার্কো রুবিও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।’

এ বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

সূত্র : বাসস