রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

একইসাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

নয়া দিগন্ত অনলাইন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

শনিবার (২২ আগস্ট) এক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলেছে, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সাথে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’

গত ২০ আগস্ট মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

পরদিন শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

সূত্র : বাসস