বাংলাদেশের জনগণকে অভিনন্দন চীনের

একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সাথে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ও চীনের পতাকা
বাংলাদেশ ও চীনের পতাকা |ইন্টারনেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সাথে তারা বিএনপির নতুন সরকারের সাথে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে।

আজ শুক্রবার ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় অভিনন্দন জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সাথে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।’

চীনা দূতাবাস আরো বলেছে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।’

সূত্র : বাসস