স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেফতার

লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যাচেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আবু আহম্মেদ ওরফে লিপু
আবু আহম্মেদ ওরফে লিপু |সংগৃহীত

সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ ওরফে লিপুকে (৪৯) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার ভোর ৬টায় ওয়ারী থানার টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যাচেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।