বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযানে আটক ৮২

ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে বিমানবন্দর থানা পুলিশ এ অভিযান চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আটক
আটক |ইন্টারনেট

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে বিমানবন্দর থানা পুলিশ এ অভিযান চালিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ ৮২ জনকে আটক করা হয়।

আটককৃত শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।