ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩০ মামলা

অভিযানকালে ৫৮৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৭৩০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩৬, লালবাগ বিভাগে ১৪১, মতিঝিল বিভাগে ৩০৭ ও ওয়ারী বিভাগে ১৫২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৪, মিরপুর বিভাগে ৩৫৪, উত্তরা বিভাগে ২৬২ এবং গুলশান বিভাগে ২০৪টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ৫৮৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে। বাসস