মোহাম্মদপুর, বংশাল ও হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৭

সোমবার (১৪ সেপ্টেম্বর) এসব থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, বংশাল ও হাজারীবাগ থানার পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) এসব থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মোহাম্মদপুর থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আবুল (৫০), নুরনবী (২৭), মাজেদ (৪২), মেহেদী হাসান সৌরভ (৩২), রবিউল (৩০), আব্দুল সামাদ (২৫), নূর রাব্বি (২২), সাব্বির (২২), হাসান (২৬), প্রদীপ (২৩), ইব্রাহিম (৩৯), ইমন বুলেট ইমন (২০), তাজির (৩০), সাব্বির হোসেন সাহিল (১৯), সজীব (২৬), ইয়াসিন (২৩), ইয়াসিন (২২), রুবেল (২৬), সজীব কুমার (১৯), সোহাগ বাবু (৩০) ও আনোয়ার হোসেন (৪৪)।

অন্যদিকে বংশাল থানার বরাত দিয়ে তিনি বলেন, বংশাল থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: আমিনুল ইসলাম আমিন, মো: আনোয়ার হোসেন রোকন (৫৩), মো: ফয়সাল (৩৬), মো: ফাহিম (২৭), বিশাল চন্দ্র দাস (৩০), নবী হোসেন (৪৪) ও মো: তাওহীদ (২১)।

হাজারীবাগ থানার বরাত দিয়ে তিনি আরো বলেন, হাজারীবাগ থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আব্দুল্লাহ আল মামুন ওরফে সিন্ধু মিয়া (২৮), মো: আসিফ ওরফে আশিক (২০), মো: মামুন (৫৮), সেলিম রেজা, মোহাম্মদ শামীম (২৬), মো: হাফিজুর রহমান রাজু (৩২), মোহাম্মদ জসিম (৩৮), সেলিম সিকদার (৩০), তানভীর ফয়সাল ফারহান (২৬), সাকিবুর রহমান রিশাদ (৩৬), মোহাম্মদ দুলাল (৫৫), মো: মোকলেস (৪০), মোহাম্মদ সানির হোসেন (১৮), জিহাদ হাওলাদার (১৮), মো: ইমরান হোসেন (৬০), মো: জাকির (৩৮), মো: মুরাদ (২৬), মো: রনি (১৮) ও মো: ফয়সাল (১৯)।

ডিএমপির পক্ষ থেকে জানা হয়েছে, গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।