যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে পুরনো মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি এবং মোবাইল কোর্টের অভিযুক্তরা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ |প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন মো: মাহাবুব পাপ্পু (৩৬), মোছা: তুলি বেগম (২৮), মো: হেলাল (২৪), সিফাত (১৯), মো: ইমন হোসেন (১৯), মো: সুজন (৪২), মো: আলী হোসেন (৩২), মো: আসাদুল (২৪), মো: নজরুল ইসলাম (২৪), মো: ফজলে রাব্বী (৩০), মো: হারুন অর রশিদ (৭৪), মোসা: মোর্সেদা খানম ও মো: সাখওয়াত হোসেন।

গ্রেফতারদের মধ্যে পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন ও মোবাইল কোর্টে সাতজন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র : বাসস