ডেমরায় বাবার ধাক্কায় বটির ওপর পড়ে ছেলে নিহত

ডেমরায় বাবার ধাক্কায় বটির ওপর পড়ে অটোরিকশাচালক যুবক নিহত হয়েছেন। নিহতের বাবা মোহাম্মদ কাশেমকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
ডেমরায় বাবার ধাক্কায় বটির ওপর পড়ে ছেলে নিহত হয়েছেন
ডেমরায় বাবার ধাক্কায় বটির ওপর পড়ে ছেলে নিহত হয়েছেন |প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার বামৈল মধ্যপাড়া এলাকায় বাবার ধাক্কায় বটির ওপর পড়ে মোহাম্মদ বাকির হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভাড়া বাসার পাশের খোলা জায়গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত বাকির ব্যাটারিচালিত অটোরিকশাচালক বলে জানা গেছে। তারা বামৈল মধ্যপাড়া এলাকার মনিরের বাড়িতে ভাড়া থাকেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মনজুরুল ইসলাম জানান, আমরা জানতে পেরেছি নিহত বাকির মাদকাসক্ত ছিলেন। সকালে মাদক সেবনের জন্য বাবার কাছে ২০০ টাকা চান তিনি। কিন্তু হতদরিদ্র বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে বাবা মোহাম্মদ কাশেম ধাক্কায় পাশেই রাখা একটি বটির ওপর পড়ে বাকিরের মৃত্যু হয়।

এসআই মোহাম্মদ মনজুরুল ইসলাম আরো জানান, এই বিষয় নিয়ে কাশেমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।