ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৩৬ মামলা

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
মামলা
মামলা |ইন্টারনেট

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ৫৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, সাতটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ছয়টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, দু’টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ২৭৪টি মোটরসাইকেলসহ মোট ৪৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, দু’টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি, ৩৪১টি মোটরসাইকেলসহ মোট ৫৩৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০টি বাস, নয়টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, চারটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩০৬ টি মামলা হয়েছে।

এছাড়া অভিযানকালে মোট ৫৪৬টি গাড়ি ডাম্পিং ও ৪১৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : বাসস