দি গ্লোবাল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডেভলপার লিমিটেডের দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতি অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরচুন শপিং মল ও অ্যাপার্টমেন্ট মালিক সমিতি।
রোববার দুপুরে মালিবাগের ফরচুন মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরচুন শপিংমলের সভাপতি গাউছে আজম চঞ্চল, সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির, ফরচুন ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হোসেন ভুইয়া প্রমুখ।
মানববন্ধনে বলা হয়, দি গ্লোবাল ইঞ্জিনিয়ার্স ডেভেলপার কোম্পানি জালিয়াতির মাধ্যমে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ভবনের বিক্রিত কমন স্পেস রাজউক কর্তৃক ছাড়কৃত খালি জায়গা, ভবনের ছাদ, কমিউিনিটি হল, কমন পার্কিং বিক্রি করে দিয়েছে, যা ফেরত দিতে হবে। সম্পূর্ণ মূল্য পরিশোধিত ফ্ল্যাটগুলো প্রকৃত মালিকের অনুকূলে রেজিস্ট্রেশন সম্পাদন করে দিতে হবে। ফ্ল্যাটের অসমাপ্ত কাজ, যা ফ্ল্যাট মালিকগণ বাধ্য হয়ে নিজের অর্থায়নে সমাপ্ত করেছেন তার মূল্য নির্ধারণ করে ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের তহবিলে ফেরৎ দেয়ার দাবি জানো হয়।
এ ছাড়াও চুক্তি মোতাবেক ফ্ল্যাটের সকল সুবিধা প্রদান করে যে সকল সম্পত্তি সম্পূর্ণ জ্ঞাতসারে প্রকৃত মালিককে না জানিয়ে জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে দলিল করা হয়েছে তা প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠানের এমডি মেজর জেনারেল (অব:) এসএম ইব্রাহীম নিজের দুনীর্তি ঢাকার জন্য তার নিজস্ব জালিয়াত ও প্রতারক চক্রের অন্যতম হোতা নাসিরউদ্দিন দুলালের মাধ্যমে জনৈক ভুয়া মামলাবাজ সাইফুল ইসলাম ওরফে হাতকাটা বাহারের মাধ্যমে ফ্ল্যাটের আবাসিক নিরীহ বাসিন্দাদের নামে দায়ের করা মিথ্যা মামালর দায়স্বীকার ও ক্ষতিপূরণ দিতে হবে।



