ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা পুলিশ ২৩ জন, হাতিরঝিল থানা পুলিশ ১৩ জন, তেজগাঁও থানা পুলিশ সাতজন, শেরেবাংলা নগর থানা পুলিশ সাতজন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাতজনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: মামুন খান (২৬), ইমতিয়াজ আহম্মেদ আসিফ (৩০), মো: সজীব হোসেন (৩৬), সাব্বির (২১), মো: বাবু হোসেন (২৩), মো: রবিউল (২৯), হাফিজুর রহমান (৫৫), মো: সাদ্দাম হোসেন (৩০), মো: রহিম (২৯), বিপ্লব পাল (২১), মো: ফয়সাল (১৮), মো: খোকন (১৯), মো: আলী (২০), ময়ুখ আমিন (৩০), মো: রাহিম সরকার (২১), মো: সাজেদুল ইসলাম শাওন (৩৫), সরোয়ার আহমেদ মুহিন (২৭), মো: মাঈনুদ্দিন (৩২), মো: তারেক (১৯), শামীনুর রহমান ওরফে শামীম আল নকশাবন্দী (৩৬), মো: জাবেদ (৪৯), মো: আশরাফ (৪১), মো: তারেক (১৯), মো: আব্দুল সাত্তার (৩৫), সুলতান (৩৪), মো: শাহজাহান (৪৮), মো: মাসুদ (২৮), মো: মেহেদী হাসান হৃদয় (২৩), মো: আশরাফুল ইসলাম (৩৫), মো: মৃদুল হাসান (২১), মো: আশিক (২৩), মো: সজিব হোসেন শান্ত (২১), মো: হোসাইন (২১), নুর মোহাম্মদ বাবলু (৩৫), মো: আশিক (২২), মো: রাজা (২২), মো: জনি মাঝি (২৪), মিম্নো সরকার (৩৫), মো: মিরাজ (২৪), মো: মামুন (২৪), মো: মোর্শেদ আলম, মো: অমিত হাসান (২৬), মো: রেজাউল ওরফে সজিব (২৫), মো: রাব্বী (২২), বদিউজ্জামান ওরফে জামাল (৪৫), মো: জিয়ারুল (৪৫), মো: রাজা (৪৫), মো: শাহজালাল ওরফে আকাশ (১৯), ইব্রাহিম আকন্দ হালিম (৪২), মো: হাবিব (১৯), মো: সজীব খাঁন (২৪), মো: সজিব (২০), মো: হান্নান (৬৫), মো: দেলোয়ার (৭১), মো: হোসাইন (২৪), মো: ওয়াসিম (২৬), মো: ইমন (২৬), মো: মনির হোসেন (১৮), মো: আরিফ হোসেন (২২), মো: হৃদয় (১৯), লিটন (৩১), মো: সাইফুল ইসলাম (৫০), মো: কাউছার (১৮), মো: ইয়াসিন আরাফাত (২০), মনির হোসেন (২৪), মো: রিফাত রহমান (২৬), শিফাত খান (২৪), মো: রায়হান (২০), মো: ইউনুস খান (৩১), মো: ইমরান হোসেন সৈকত (২৪), মো: লাবু ইসলাম সাগর (২০), মো: মারুফ আহম্মেদ (২৭), মো: কামরুল ইসলাম (৩৬), মো: নূর আলম (৪৫), মো: আলতাফ হোসেন (৪৫), সাকিব (৩০), মো: মাসুদ (৩৮), বাদল (২৯), ইসরাফিল (৪০), বিল্লাল (৪২), মো: আল আমিন (২২), রবিউল (২৫) ও মো: আরিফ হাওলাদার (২৬)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস



