ডিএমপির মতিঝিল বিভাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৫৯

মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।

শনিবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।

মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা পুলিশ নয়জন, পল্টন থানা ১২ জন, সবুজবাগ থানা পাঁচজন, খিলগাঁও থানা পাঁচজন, রামপুরা থানা নয়জন, শাহজাহানপুর থানা নয়জন এবং মুগদা থানা পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। অভিযানে গ্রেফতার মোট ৫৯ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি। এর অংশ হিসেবে মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।