যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে ছয়জনকে পরোয়ানামূলে, ছয়জনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, রোববার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: জুয়েল বেপারী (৩৭), মো: মনির হোসেন (৪৫), মো: রিফাত (২০), মো: মফিজুল ইসলাম (৪৯), মো: শাহিন মিয়া (৩৫), সুমন বেপারী (৩২), শাহ আমানত সাবির (২৩), মো: হোনাইন তানিম (২০), মো: শামীম, মো: রুহুল আমিন, বাবুল, মো: আরেফিন, মো: নাজমুল হোসেন (৩০), মো: রাজু (২৮), মো: জুনায়েদ (২২), আতাউল্লাহ শাহ (৩২), মো: আবিদুর রহমান (২০) ও মো: বায়োজিত (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে ছয়জনকে পরোয়ানামূলে, ছয়জনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস