ডিবি ওয়ারী বিভাগের অভিযানে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা ও চুরির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ডিবি ওয়ারী বিভাগের অভিযানে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে
ডিবি ওয়ারী বিভাগের অভিযানে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে |ছবি : নয়া দিগন্ত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চুরি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো: সজিব (২৮), মো: নিশান আহমেদ (২৫), রুবেল আহম্মেদ (৩৮) ও নিত্য সরকার (১৯)।

গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা ও চুরির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।