পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার তিনজন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৫১ জন রয়েছে।
আজ রোববার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে এক হাজার ৪৫৪ জন আসামিকে গ্রেফতার করেছে।
এ সময় ছয়টি চাইনিজ কুড়াল, ২৫টি ডেগার, একটি হাসুয়া, একটি বার্মিজ টিপ চাকু, দু’টি ছোরা ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
সূত্র : বাসস



