পল্টন থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২০

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২০
বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২০ |সংগৃহীত

রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- নাঈম ইসলাম রাফি (২১), মো: দেলোয়ার বেপারী (৫৬), রাকিব হাসান (২০), মো: সৌরভ (১৮), মো: জালাল মিয়া (৪৩), বিজয় (১৮), মো: আলমগীর হোসেন (৫০), মো: মাসুদ (৩৫), মো: মিলন ( ২১), মো: রুবেল ( ১৮) মো: শাহ আলম (৩৬), মো: মেহেদী হাসান (৩০), মো: শাহীন (৫০), মো: সোহেল (২৭), মো: আলী হোসেন (৩৫), মো: শহিদুল (৩০), মো: স্বাধীন (২০), মো: সেলিম (২৬), চাদনী (২০) ও ফাতেমা বেগম (১৯)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাসস