ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১১, মামলা ৪৯

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
গ্রেফতার
গ্রেফতার |নয়া দিগন্ত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩৯, লালবাগ বিভাগ ৩৩, ওয়ারী বিভাগ ৫১, মতিঝিল বিভাগ ৬২, তেজগাঁও বিভাগ ৭২, মিরপুর বিভাগ ১২৬, গুলশান বিভাগ ৫০, উত্তরা বিভাগ ৬৭ ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করে।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে দু’টি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, এক হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন, চার বোতল বিদেশী মদ, একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড ও সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সূত্র : বাসস