ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: পারভেজ হোসেন (২১), শেফালী (২০), লিপি বেগম (২৮), রোকসানা বেগম (২৯), নাজমা আক্তার (৩৮), মো: সাইফুল ইসলাম (২৪), মো: অনিক (২৭), মো: আকিব (২৪), মানিক খন্দকার (৩৫), মিলন ছৌয়ার (৪০), মো: কবির আহম্মেদ (৫২), মো: নয়ন শেখ (৩১), মো: ইব্রাহিম (২৬), মো: রাকিব (২৬), মো: রাকিব (২৩), মো: সোহাগ (২৬), শাহরিয়ার জামান (২২), বদরুজ্জামান (২৬), মেজবাহ উদ্দিন (২৫), জাহেদ মোহাম্মদ (২৭), মো: আ. গনি (৬১), মো: মিনহাজ হোসেন আকাশ (১৮), মো: জাহাঙ্গীর আলম (৫৩), মো: কামাল হোসেন (৪২), মো: আলম বেপারী (৪৫), আবিদ হোসেন (১৭), মো: সোহেল (২৮), মো: শহীদুল ইসলাম সুজন (৩০), মো: রাসেল (২৩), মো: ইব্রাহিম (২০), শামীম (৩৫), মো: কারান, মো: রাকিব (২১), রাকিব (১৯), মো: সোহাগ (২২), মো: আশরাফুল ইসলাম (৪৫), মো: সজীব (১৯), মো: সুমন (১৯), মো: সুজন (১৯), হৃদয় হোসেন (২৬), মো: মুরাদ (৩০), চঞ্চল (২৩), মো: নোমান (২১), রায়হান (১৯), মো: নুর ইসলাম (২০), সাইফুল ইসলাম (২৫), মো: আনিচ (২৯), রুবেল (৩৪), মো: রনজু মিয়া (৪৫), মো: সুজন (২৫), মো: আবদুল আলী (২৮), মো: আলফোর রহমান (৫৬), মো: হেমায়েত উদ্দিন (৫২), দিনা আক্তার (৩৫), মো: মজিবুর রহমান খান (৪০), মো: আনোয়ার হোসেন (৪০), মো: মফিজ উদ্দিন (২৩), মইন উদ্দিন (১৯), মো: জিল্লুর রহমান (১৯), মো: মেহেদী হাসান (২৩), মো: হাকিম (৩১), মো: নাসির (১৮), মো: সুমন মিয়া (৩৯), সজীব (৩২) ও মো: মাজহার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় নয়জন, শেরেবাংলা নগর থানায় ১৫ জন, মোহাম্মদপুর থানায় ২৪ জন, আদাবর থানায় দু’জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাসস



