রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৩ কর্মী গ্রেফতার

‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে, একজনকে মিরপুর থানা এলাকা থেকে এবং অন্যজনকে বনানী থানা এলাকা থেকে আটক করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গ সংগঠনের তিন কর্মী গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গ সংগঠনের তিন কর্মী গ্রেফতার |নয়া দিগন্ত গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের তিন কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৭ জুন) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে, একজনকে মিরপুর থানা এলাকা থেকে এবং অন্যজনকে বনানী থানা এলাকা থেকে আটক করা হয়েছে।

অতিরিক্ত উপ-কমিশনার বলেন, জননিরাপত্তা বজায় রাখতে এবং নগরীতে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ইউএনবি