রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
এর আগে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত, অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১৭ জন এবং সিটিটিসি সাতজনকে গ্রেফতার করেছে।
ডিএমপি জানায়, অভিযানকালে দুইটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম ও তিন পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।


