তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৩২ জন

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় দুইজন, শেরেবাংলা নগর থানায় দুইজন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, আদাবর থানায় আটজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় দুইজন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৩২ জন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৩২ জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: শরীফুল ইসলাম ওরফে রনি (৩৮), উম্মে কুলসুম রানী, মো: রাব্বি (২৫), মো: জনি গাজী (২৪), মো: শাকিল (২৩), মো: সাগর, মো: বাদশা মিয়া, মো: জুয়েল, কৃষ্ণচন্দ্র, মো: শাকিল (১০), মো: সজল ভূঞা (২২), মো: এরশাদ হোসেন (২৬), মো: বাপ্পী (২০), মো: আব্দুর রহিম রাজীব (২১), মো: সোহেল মিয়া (১৯), মো: আফছার মোল্লা (২৪), মো: মহসিন (২৫), মনজুর এলাহি সজীব (৪২), মিরাজ হোসেন (২০), মো: রাকিবুল ইসলাম (২৮), মো: রবিন ইসলাম আলিফ (২০), মো: ফাহাদ হোসেন (৩২), মো. জাহাঙ্গীর (২০), মো. মাসুদ খান রনি (৩০), মো: সোহেল (২৬), মো: মিলন (২২), মো: সুমন মিয়া (৪৫), মো: জয়নাল আবেদিন (৪৪), মো: ফজলে রাব্বী (৩৬), আ: মজিদ (২৩), মো: সুমন (৪২) ও মো: টোকেন মিয়া ওরফে মো: রোকেন মোল্যা (২৮)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় দুইজন, শেরেবাংলা নগর থানায় দুইজন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, আদাবর থানায় আটজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় দুইজন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : বাসস