হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৮
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৮ |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো: সেলিম (৩৫), সাইদুল ইসলাম মিন্টু (৫৬), হৃদয় (২৬), ফরহাদ (২১), মো: শাহীন আলম (৪৬), মো: রফিকুল ইসলাম (৪৭), মো: রাজীব গাজী (৩২), মো: সাইফুল ইসলাম (৩৮), চান মিয়া (২৮), মো: হাসান (২০), ইশতিয়াক হোসেন সাকিব (১৯), ফয়সাল (২৮), আবুল কালাম (৪৩), মো: রতন (১৯) ও বায়জিদ (২১)।

অন্যদিকে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো: লুৎফর মোল্লা (৩০), মো: শাকিল মাঝি ওরফে আকাশ (২১), জয় হানিফ ওরফে ইয়াছিন (১৮), মো: শাহাদাত হোসেন (১৮), মোসা: তামান্না বেগম (৩২), মোছা: নুর নাহার (২৫), মো: শফিকুল ইসলাম (৩৬), পারভেজ মোল্লা (৩৮), আবুল হোসেন (৩৫), মো: সৌরভ আহম্মেদ (৩৫), আমেনা বেগম (৪৫), মো: সুলায়মান (৩৫) ও নূর মোহাম্মদ সোহান (২২)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস