রাজধানীর মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো: ইমরান হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ইমরানকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো করা হয়েছে। বাসস



