রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, শুক্রবার এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: নাছির (৪০), মো: জামাল হোসেন, আলী মর্তুজা, শ্রী রবি (৩৫), মো: জিয়াদ (২৩), শফিকুল (২৪), নাহিদ (২২), মো: হিরন (৩৪), মো: সাইফুল ইসলাম রাফি (২১), মো: শামীম (৩০), রিয়া মনি (২৫), জান্নাত (১৯), আইরন (২০), নাহিদা আক্তার (২২), বর্ষা আক্তার জান্নাত (১৯), জাহেদা আক্তার (২১), ফারজানা আক্তার (২৬), ওহিদুজ্জামান (৪১), মো: তুষার (২৩), মো: শাওন (৩৫), রায়হানা (২৩), মো: সোহাগ (২০), সাদ্দাম (২২), মো: আল আমিন (২২), শাহিন (১৯), আল আমিন (২২), রাব্বি (১৯), মো: জিয়া (২০) ও মো: সিফাত হোসেন (২২)।
অন্যদিকে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন ইব্রাহিম হোসেন (২৭), হেলাল উদ্দিন (৪০), উজ্জ্বল ব্যাপারী (২৬), মো: হাসিব (১৯), মো: দিদারুল ইসলাম (১৯), শরীফ হাসান রাব্বি (২০), মো: রাহিমুল কবির (২৪), মো: তারেক মিয়া (২৪), মো: আব্বাস মিয়া (৫৫), মো: সোলাইমান সুমন (২৮), জিহাদ হোসেন (১৯), সেলিনা ও মো: রাজু ইসলাম (২১)।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস



