রাজধানীর শ্যামপুরের জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্প এলাকায় থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, অজ্ঞাতপরিচয় (৪০) ভবঘুরে ও মো: মনির হোসেন (৩৮) রিকশাচালক।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইরফান উদ্দিন সোমবার (১৮ আগস্ট) জানান, ‘আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরো জানান, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি, নিহত মনির হোসেন পেশায় রিকশাচালক। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মনির হোসেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার যুগরীকান্দি এলাকার মৃত আব্দুর রশিদের সন্তান। অপরদিকে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। লাশ দু’টি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’



