সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬

এ সময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দু’ রাউন্ড গুলি এবং দু’ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬ |সংগৃহীত

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৭৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৭ জন রয়েছে।

বুধবার (২০ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে এক হাজার ৭৫৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দু’ রাউন্ড গুলি এবং দু’ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। বাসস