রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
সোমবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সৈকত দাস (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), মো: দ্বীন (২২), বিপুল দাস (৩০), জয়েনুল হক জনি (২৬), মো: সামাদ মজুমদার (২৫), নিবির (২০), মো: জিহাদ (২৩), মো: আবির (২৯), জিৎ (১৯), মো: মাসুদ রানা (২৪), প্রান্ত কুমার শীল (১৯), সোলাইমান রহমান সানি (২২), জিহাদ (১৯), মো: আল ইমরান হোসাইন (২৬), মো: সানি (২৫), মো: নীরব খান (২৫), আব্দুল আহাদ (২৭), সাইফুল ইসলাম মানিক (৩৩), সাইদুল ইসলাম (২৫), মো: কাঞ্চন (৩২), মো: হাসেম (৩৮), মেহেদী হাসান (২৮), মো: আলাউদ্দিন (৩৩), মো: ওমর ফারুক (৩৪), মো: শাকিল (৩২), মো: সোহাগ হোসেন (৩৪), মো: শহিদ (৩৮), মো: শামীম (১৮), আলামিন ওরফে ভোলা (২৫), এফ. এম. সাজ্জাদ হোসেন ওরফে সাগর (৩৮), অমিত (২৯), লিয়ন (২৭), লরেন্স (২৭), মো: সাঈদ সালবি (২৬), মো: মির্জা আবীর (২৮), মো: আকিব হোসেন (২১), ওয়াদুদ ইসলাম সাফা (২১), মুরসালিন (১৯) ও মো: মাসুদ রানা (৩০)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাসস


