রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ জন
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদী (২২), আব্দুর রহমান হৃদয় (২৬), জাহিদ হাসান সিয়াম (২০), সুমন (১৯), শহিদ (১৮), রাব্বি (২৩), ইমন (২০), ইউসুফ (১৮), শাকিল (২৪), শাহিন (২১), শামীম ওরফে শামু (২২) ও অনিক হাসান (২৫)।

এদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস