ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: নাঈম সিকদার, মো: রোহান, মো: আরিফ, মো: সোহেল, মো: সাব্বির রহমান, মো: কামরুল, মো: সোহান, মো: রনি, মো: সজিব, মো: হোসেন শেখ, শান্ত, মো: আকাশ, মো: আকরাম হোসেন , রিফাত, মো: ইমরান, মো: হৃদয় হোসেন, মো: জনি, মো: রেদোয়ান আহম্মেদ ও সাইফ।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস



