রাজধানীর মিরপুর মডেল ও হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নিজ নিজ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানা পুলিশ ৪০ জন এবং হাজারীবাগ থানা পুলিশ ১২ জনকে গ্রেফতার করে।
মিরপুর মডেল থানা এলাকায় গ্রেফতাররা হলেন- মো: ইয়াছিন (১৮), হারুন ব্যাপারী (৫০), মো: সালা উদ্দিন (২০), মো: রাব্বী হোসেন জন (২১), মো: সিয়াম (২৪), মো: সোহেল (৪২), মো: মামুন মিয়া (৩৫), মো: সাইফুল ইসলাম (৩৯), মো: বাবু (৪০), মো: মেহেদী হাসান (২২), সিহাব উদ্দিন (১৮), মো: সুমন (২০), হৃদয় মাহমুদ সজিব (৩৮), জিহাদ (১৯), নূর উদ্দিন (১৮), মাহমুদ হাসান আমিন (২০), সাইদুল ইসলাম (১৯), বাদল মল্লিক (১৯), মো: আব্দুল্লাহ (২৫), রাসেল আহমেদ (২৯), পারভেজ (২৫), আল আমিন (২০), সম্রাট শাজাহান (২৩), শাহাদত হোসেন (৩৫), আকাশ মন্ডল (২৬), মো: তানভীর (২৩), মাহী হাসান সৈকত (২১), তাহসিন আহম্মেদ (২২), শুভানুল রহমান শুভ (৪৫), মো: নাহিদ (২৩), মো: শিশির আহমেদ মুন্না (২৩), মো: রবিউল ইসলাম রবিন (২২), মো: সুজন (২৪), মো: জয় (৩৩), মো: মিন্টু (২৫), মো: ইমরান (৪০), মো: তানভীর হোসেন, মো: আমিনুর রহমান, মো: শুক্কুর তালুকদার ও মো: ফিরদাউস আকরাম (৩৫)।
হাজারীবাগ থানা এলাকায় গ্রেফতাররা হলেন - শিল্পী আক্তার, মিঠু (৩১), ওমর ফারুক ইমন (২৪), আহসানুল হক নাসিম (২৪), নাহিদুর রহমান জিসান ওরফে সাজিদ (২৪), আবু রায়হান ইভান (২৪), শেখ তানভীর আলম ইমু (৩৭), মো: হানিফ (৪০), মো: আব্বাস (২৯), মো: সবুজ (৩০), সাইদুল ইসলাম (৪২) ও আবদুর রহমান (৫৫)।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



