রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, আটটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে নয়টি বাস, ১৭টি ট্রাক, আটটি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫টি বাস, ৩১টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজিসহ ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৪টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, তিনটি ট্রাক, ১১টি ক্যাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেলসহ মোট ৪৭১টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩২টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৩৬টি গাড়ি ডাম্পিং ও ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস



