রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদপুর থানায় তথ্য অনুযায়ী, এ এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দু’ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), অনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯) ও শাহীন (৩৫)।
অন্যদিকে, আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন মো: মামুনুর রশীদ ওরফে আবির (৩৫), কাজী মো: জায়েদ (৩২), মো. ইউনুস (২২) ও মো: রুস্তম আলী (৫০)। অভিযানে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। ইউএনবি



