ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৫

মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা পুলিশ দুইজন, পল্টন থানা পুলিশ ১০ জন, সবুজবাগ থানা পুলিশ তিনজন, খিলগাঁও থানা পুলিশ ১১ জন, রামপুরা থানা পুলিশ দুইজন, শাহজাহানপুর থানা পুলিশ নয়জন এবং মুগদা থানা পুলিশ আটজনকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (১৬ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা পুলিশ দুইজন, পল্টন থানা পুলিশ ১০ জন, সবুজবাগ থানা পুলিশ তিনজন, খিলগাঁও থানা পুলিশ ১১ জন, রামপুরা থানা পুলিশ দুইজন, শাহজাহানপুর থানা পুলিশ নয়জন এবং মুগদা থানা পুলিশ আটজনকে গ্রেফতার করেছে।

এছাড়া তদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।