মিরপুর মডেল ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪ |সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানা ও মুগদা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আজ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা ও মুগদা থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো: আল আমিন (১৯), মো: সজল (১৯), মো: ফয়সাল খান (২৪), নকিব মাহমুদ (৪০), মো: সোলায়মান (১৯), মো: রুবেল মোল্লা (৩৫), মো: সিজিল মিয়া (৪০), মো: বাবুল মোল্লা (৩৮), সাফওয়ান (১৮), মো: শাওন হৃদয় (২৬), নিলয় (২২), মো: আলমাস (২২), গোলাম মোর্শেদ (২১), মো: রজব আলী (২৭), মো: সজীব (২২), মো: শামীম (২৪), মো: রনি (২২), মো: হাসান (৩০), মো: রিয়াদ হোসেন (২৮), মো: শারপিন (১৪), মো: সাইফুর রহমান (২৫), মো: আল আমিন (২৫), মো: আতিকুল ইসলাম আতিক (২৮), জহিরুল ইসলাম রনি (৩৪), মো: বাবু (২৮), মো: জাহিদুল ইসলাম (২৭), মো: সোয়েব আক্তার (২৬), মো: ইব্রাহিম গাজী (২৫), মো: রবিউল ইসলাম হিরা (২৭), মো: আরিফ আজিজ (২৬), মো: জুয়েল (২৮), মো: হানিফ (২৯), মো: নুর আলম (২০), মো: রমজান (২০), মো: রিয়াজ (২১), মো: সিরাজুল ইসলাম (৩৯), আল মাজিদ (২০), মো: নিজাম উদ্দিন রাব্বী (২৫), মোহাম্মদ উল্লাহ খান রুবেল, জান্নাতুল ফেরদৌস (৩৩), মোসা. নুরজাহান (৫০) ও মো: বান্ধি (২৮)।

অন্যদিকে, মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো: ইমন ওরফে টাইগার ইমন (২৪), মো: মামুন ভূইয়া, খাদিজা আক্তার, মো: রিজাউল মাতুব্বর (২৭), মো: সাজ্জাত মোল্লা শিশির (২৮), মো: রাহাত (২৬), রেজাউল করিম ওরফে রিয়াজ (৩৫), মো: ইউনুস (৪৪), মো: রমজান (২৫), মো: রানা (২৭), মো: শফিকুল ইসলাম ওরফে সাইফুল (৪২) ও মো: নাহিদুল ইসলাম লিখন (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস