যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত ফারুকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুরে। তিনি মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকতেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়া নগর আলপালা মসজিদ এলাকার পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ ফারুক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মোহাম্মদ সজীব জানান, ফারুক পেশায় একজন টাইলসের মিস্ত্রি ছিল। রাত ৭টার দিকে কাজলার নয়া নগর আলপালা মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে আমরা তার কিছুই জানি না।

তিনি আরো জানান, নিহত ফারুকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মায়াপুরে। সে মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকতো।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।