রায়েরবাজারে চোরাই বিদ্যুৎ ব্যবহারে গ্যারেজ মালিক গ্রেফতার

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, ছয়টি গ্যারেজের মধ্যে দুইটিতে বিদ্যুৎ সংযোগ সঠিক পাওয়া গেছে। বাকি চারটি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। এ সময় এক গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয়।

নিজস্ব প্রতিবেদক
রায়েরবাজারে অটোরিকশা গ্যারেজে ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযান
রায়েরবাজারে অটোরিকশা গ্যারেজে ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযান |সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরিকশা গ্যারেজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। এ সময় চোরাই বিদ্যুৎ ব্যবহারকারী এক গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এসব তথ্য জানান। এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়।

এর আগে, রোববার রাত ৯টায় রায়েরবাজার এলাকায় ছয়টি অবৈধ গ্যারেজে অভিযান চালানো হয়। এতে ডিপিডিসি, ডেসকোসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, ছয়টি গ্যারেজের মধ্যে দুইটিতে বিদ্যুৎ সংযোগ সঠিক পাওয়া গেছে। বাকি চারটি গ্যারেজে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। এ সময় এক গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চোরাই বিদ্যুৎ সংযোগ সরবরাহকারী রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযান চলছে। তিনি রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতি মাসে ২০ হাজার টাকা করে আদায় করতেন।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা গেছে, অভিযানে ট্রাফিক তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশ নেন। ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।