রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন- মো: বাবুল (৪৮), সাদ্দাম (৩০), মো: শাকিল হোসেন (২২), লাবু কাজী (৩৩), মো: আব্দুল রহমান মিলন (২৮), মো: মামুন মিয়া (৩০), মো: রুবেল (৩৭), মো: হৃদয় (২৪), মো: রামিম (২৫), মো: জিসান (১৯), মো: শরীফুল ইসলাম (৩০), মো: হাছান (২৬), মো: সুমন (৩১), মো: জুবায়ের (২১), মো: সিফাত (১৯), মো: হিমেল (২৯), মো: আরাবি (২১), হাসান (২৭) ও মো: ইব্রাহিম (৩৫) ।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।



