রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তুরাগ থানা পুলিশ বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন- মো: কামরুল হাসান সুজন (২২), মো: শাহ ফারহাদ (২৫), মো জাফর (১৯), মো: তানভীর আহম্মেদ (৩৫), মো: শহিদ মিয়া (৫৫), মো: ইয়ামিন ওরফে নয়ন (২৬), মোছাম্মত চম্পা আক্তার মিষ্টি (৩৪), মো: ফাহিম হোসেন (২৭), হৃদয় চৌকিদার (২৬), মো: মনির হোসেন (২৫) ও মো: জাহিদ হোসেন।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। সূত্র : বাসস



