অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সারাদেশ থেকে ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া, এ সময় ১১৬৬ রাউন্ড গুলি, ২০ রাউন্ড কার্তুজ ও ২৫টি ককটেল উদ্ধার করা হয়। বাসস



