পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেফতাররা হলেন, মো: আব্দুর রহমান (২৯), মো: নাদিম (৩৫), মো: জাবেদ (১৯), মো: শামীম (২৫), মো: হাসরা (১৯), মো: ফিরোজ (২৫), মো: মুন্নাফ (৩০), মো: সুমন (২৬), মো: রাশেদুল ইসলাম, মো: মাসুদ রানা (২২), মো: ফয়সাল (৩২), মো: রাকিবুল ইসলাম ফাহাদ (৩০), মো: উজ্জ্বল (২৩), মো: শাওয়ান (৩৫), মো: হৃদয় হোসেন, মো: উজ্জ্বল হোসেন ওরফে রায়হান, প্রান্ত দাস (২৬), রাতুল (২১), ছিয়াম (২৩), মো: আব্দুল্লাহ (২৩), মুন্নাফ (২৩), মো: শাকিন (২৩), রেশমা (৩১), রাজু (৩৮), মো: মনিরুল ইসলাম, রাকাত হোসেন (২৮) এবং মো: সুমন মিয়া (২৬)।

একই সময়ে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যেও নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেফতাররা হলেন, মো: আজিম (৫৪), মো: হোসেন (৩৪), মো: ইব্রাহিম হোসেন (২৬), মো: তরিকুল ইসলাম (৩০), মো: রবিন (২৬), রাশেদ মাহমুদ (২৭), নুরুল আজিম (৫০), ইফরাত জাহান তিশন, মো: জাহাঙ্গীর আলম, মো: আলাউদ্দিন (৫৫), শান্ত ইসলাম, মো: ফয়সাল আহাম্মেদ (৩৩), মো: রিফাত (২৩), আবুল হাসান (২৮), মো: রাজু (২৫), মো: সাখাওয়াত হোসেন (৩৮), মো: আসিফ (২৪), শফিকুল ইসলাম (৩০), মো: সজল (২৮), মুন্না খান (৩৪), শফিকুল ইসলাম (২৭), সাব্বির (২২), মো: রূপক মিয়া এবং মো: শাওন (২০)।

অন্যদিকে, মুগদা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন, মো: সাজ্জাদ মোল্লা ওরফে শিশির (২৮), মো: মুরাদ হোসেন (২৪), মো: ইয়াছিন (১৮), মো: মহসীন (১৮), মো: শফিকুল ইসলাম (২৬), মো: রিয়াদ (২৬), মো: শাহা আলম (২৮), মো: সিয়াম (২৪), মো: সজীব খান (৩৪), মো: রাসেল (৩৪), মো: হাবিব (২৪) এবং সোহেল শেখ (২৮)।

ডিএমপি সূত্রে আরো জানা গেছে, তিন থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেফতারদের মধ্যে পল্লবী থানায় ২৭ জন, যাত্রাবাড়ী থানায় ২৪ জন এবং মুগদা থানায় ১২ জন রয়েছেন। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।