তেজগাঁওয়ে দুর্ধর্ষ ছিনতাইকারী হুমায়ুন কবির ওরফে রনি গ্রেফতার

সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির ওরফে রনি (২৬)।
হুমায়ুন কবির ওরফে রনি (২৬)। |নয়া দিগন্ত

রাজধানী ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনিকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।

আজ সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেফতার রনি একজন দুর্ধর্ষ ছিনতাইকারী এবং মাদক কারবারি। তিনি নিয়মিত তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ছিনতাই, চুরি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং শেরেবাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলা রয়েছে।

আশা করা হচ্ছে, এই গ্রেফতারের ফলে ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়বে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।