ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ এবং মিরপুর মডেল থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার হওয়া ৫২ জনের মধ্যে মতিঝিল থানায় ১১ জন, পল্টন থানায় চারজন, সবুজবাগ থানায় পাঁচজন, খিলগাঁও থানায় ১০ জন, রামপুরা থানায় একজন, শাহজাহানপুর থানায় নয়জন এবং মুগদা থানায় ১২ জন রয়েছে।
গতকাল শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, ডিএমপির মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানা পুলিশ শুক্রবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। বাসস



